ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে : আইইডিসিআর পরিচালক

বাংলারচিঠিডটকম ডেস্ক : রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে নানা ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি ২২ ফেব্রুয়ারি রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে আইইডিসিআর-এর ব্রিফিংয়ে কথা বলেন। করোনাভাইরাস নিয়ে কিছু অতি উৎসাহী ব্যক্তি বাড়াবাড়ি করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বেনাপোল কাস্টমস কমিশনারের ফেসবুকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের স্ট্যাটাস দেওয়ার প্রসঙ্গে মীরজাদী সেব্রিনা বলেন, ‘আক্রান্ত সন্দেহে একজনের গোপন তথ্য এভাবে প্রকাশের ঘটনায় আমরা বিব্রত। তার (কাস্টমস কমিশনার) এই স্ট্যাটাসের ফলে ওই ব্যক্তিকে হেনস্থা হতে হয়েছে।’

সেব্রিনা বলেন, এটি খুবই সিরিয়াস বিষয়। হালকাভাবে না নিয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্বশীল পদে থেকে কারও এমন আচরণ কাম্য নয়। সচেতন করতে গিয়ে কোনো বাড়াবাড়ি করা উচিত হবে না। এমন ঘটনা উপকার করতে গিয়ে পুরো কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

আবুধাবিতে একজন বাংলাদেশি করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হয়েছে জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, আক্রান্ত ব্যক্তির বয়স ৪০ থেকে ৪১ বছর। তিনি চীন ভ্রমণ করেননি। চীনফেরত কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে আবুধাবির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান সেব্রিনা। তিনি বলেন, সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। বাকিদের অবস্থা আগের মতোই রয়েছে।

মীরজাদী সেব্রিনা বলেন, নানা কারণে চীনের পরেই সিঙ্গাপুরকে গুরুত্ব দেওয়া হচ্ছিল। এখন দেখা যাচ্ছে, চীনের পরে বেশি আক্রান্ত হচ্ছে দক্ষিণ কোরিয়ায়, এরপর জাপানে। এখন এই দুটি দেশের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে : আইইডিসিআর পরিচালক

আপডেট সময় ০৯:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০