ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

তারাটিয়ায় ১০৫০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

তারাটিয়ায় গ্রেপ্তার মাদক কারবারি মো. মনোহার ওরফে বাদশা। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারের পাকা রাস্তা থেকে ২৩ জানুয়ারি বেলা দু’টার দিকে একহাজার ৫০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. মনোহার ওরফে বাদশা (৩২)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ২৩ জানুয়ারি বেলা দু’টার দিকে তারাটিয়া তদন্ত কেন্দ্র ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে তল্লাশি চকি বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সানন্দবাড়ী থেকে জামালপুরগামী সিএনজি থামিয়ে তল্লাশি করে যাত্রীবেশে থাকা মাদক কারবারি মো. মনোহর ওরফে বাদশার ব্যাগে একহাজার ৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ফরহাদ আলী বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে ২২ জানুয়ারি সকালে উপজেলার উত্তর রহিমপুর পাকা রাস্তায় তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফরহাদ আলী একদল পুলিশ নিয়ে তল্লাশি চকি বসান। বেলা ১১টার দিকে রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিয়াম পরিবহনের একটি বাসে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেশে থাকা মাদক কারবারি আব্দুল সবুরকে (৩৭) তিনহাজার ৩০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার সিবিরডাঙ্গী গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

তারাটিয়ায় ১০৫০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০