ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় ছাত্রলীগনেতার মৃত্যু

ছাত্রলীগনেতা নিরব হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিরব হাসান (২২) ট্রাকচাপায় মারা গেছেন। ৩০ ডিসেম্বর বিকেলে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাত সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তিনি মারা যান। তিনি পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগনেতা নিরব হাসান ৩০ ডিসেম্বর বিকেলে পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের নিজবাড়ি থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় তাকে বহনকারী মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিরব হাসান পিংনা সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় ছাত্রলীগনেতার মৃত্যু

আপডেট সময় ১০:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯