ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

র‌্যাবের অভিযানে মদসহ গ্রেপ্তার ১

দুই লিটার চোলাই মদসহ গ্রেপ্তার মো. মনির। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বকুলতলা এলাকায় ২৭ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে দুই লিটার দেশীয় চোলাই মদসহ মো. মনির (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি জামালপুর সদর উপজেলার শেওড়াতলি গ্রামের মৃত খালের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর সোয়া আটটার দিকে র‌্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানি স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার বকুলতলা সড়কে অভিযান চালায়। এসময় ওই সড়কে মেসার্স নিহা পোলট্রি ফিড এন্ড মেডিসিনের সামনে থেকে দুই লিটার চোলাই মদসহ মো. মনিরকে গ্রেপ্তার করা হয়।

মো. মনিরের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

র‌্যাবের অভিযানে মদসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৩:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯