ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

দেওয়ানগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহণ

বাল্যবিয়ে প্রতিরোধে শপথবাক্য পাঠ করান ইউএনও সুলতানা রাজিয়া। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘যেখানে বাল্যবিয়ে সেখানেই প্রতিরোধ, বাল্যবিয়েকে না বলুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, মানববন্ধন, গণস্বাক্ষর ও শপথপাঠ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ১১ ডিসেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধণের শুরুতেই বাল্যবিয়েবিরোধী শপথবাক্য পাঠ করান দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাফ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, আওয়ামী নেতা শফিউল হক মান্না, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, সহসভাপতি খাদেমুল ইসলাম, এসএস প্রকল্পের বিমল দত্ত, ইসলামিক ফাউন্ডেশনের আব্দুস সুবাহান, আস্থা প্রকল্পের আলী আক্কাছ প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন এনজিওকর্মী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ গ্রহণ

আপডেট সময় ০৬:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯