ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন অতিথি ও নেতাকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর রাতে শহরের গেইটপাড় এলাকায় স্থপতি শেখ মুুজিব বইয়ের লেখক ও দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের সহ-সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনের নিজ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক মমিনুল ইসলাম মমিন, জেলা লেদ ওয়েল্ডিং শ্রমিক লীগের সভাপতি ইব্রাহীম স্বপন, মেলান্দহ কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকিউল ইসলাম সোনাহার, ব্যবসায়ী মোতালেব হোসেন বাবুল, যুবনেতা শহীদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় স্থপতি শেখ মুজিব বইয়ের লেখক ও দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিনের সহ-সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন তার লেখা ‘স্মরণীয় শেখ রাসেল’ কবিতা পাঠ করে উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মধ্যে মধ্যে হৃদয় বিধায়ক অনুভূতির সৃষ্টি করেন।

আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আব্দুল মজিদ। পরে কেককাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত

আপডেট সময় ১০:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯