ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সিএনজি অটোরিকশার চাপা খেয়ে হায়দার আলী (৭০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। ৫ অক্টোবর বিকেলে ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর পৌর এলাকার দরিয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হায়দার আলী দরিয়াবাদ গ্রামের মৃত ইলাহি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর বিকেল ৪টার দিকে বৃদ্ধ হায়দার আলী ইসলামপুর পৌর এলাকার দরিয়াবাদ এলাকায় সড়ক পার হচ্ছিলেন। আকস্মিক দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে পিছন দিক ধাক্কা দেয়। এতে সিএনজির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হায়দার আলীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিবারের স্বজনদের থানায় আসতে বলা হয়েছে। দেওয়ানগঞ্জ থানা পুলিশ ঘাতক সিএনজি ও এর চালককে আটক করেছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত

আপডেট সময় ০৯:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯