ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৩১৯৮টি ইয়াবা উদ্ধার

বিজিবির অভিযানে উদ্ধার ইয়াবা। ছবি : বিজিবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাস থেকে তিন হাজার ১৯৮টি ভারতীয় ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবির কামালপুর বিওপির সদস্যরা। ৪ অক্টোবর সকালে এ অভিযান চালায় বিজিবি। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের নির্দেশনায় ৪ অক্টোবর বেলা ১১টার দিকে জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর বিওপির সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ধানুয়া কামালপুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস সাদী পরিবহনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন তিন হাজার ১৯৮ টি ভারতীয় ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠিডটকমকে জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিজিবির হেফাজতে থাকবে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৩১৯৮টি ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০৭:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯