ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

গোলাম কিবরিয়া শামীমের বিরুদ্ধে তিন মামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক : গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল আহাদ ২১ সেপ্টেম্বর বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে এসব মামলা দায়ের করা হয়েছে।খবর বাসস’র।

আব্দুল আহাদ বলেন, জি কে শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য অস্ত্র ও মাদক মামলায় সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

এর আগে ২০ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর গুলশানের নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। টেন্ডার ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে আটক করা হয়।এসময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে নগদ এক কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার এফডিআর (স্থায়ী আমানত) মাদক ও অস্ত্র উদ্ধার করে। ২১ সেপ্টেম্বর দুপুরে সাত দেহরক্ষীসহ শামীমকে গুলশান থানায় হস্তান্তর করে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গোলাম কিবরিয়া শামীমের বিরুদ্ধে তিন মামলা

আপডেট সময় ০৭:৩৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯