ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে স্মারকলিপি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। ৪ সেপ্টেম্বর বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের কাছে ওই স্মারকলিপি পেশ করা হয়।

চন্দ্রাবাজ গ্রামের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীর প্রতীক (বার) এর নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন। তারা এ সময় অভিযুক্ত ওই শিক্ষকের বিচার দাবি করেন।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের বাসিন্দা ও শেফালী মফিজ মহিলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে গত ১৫ জুলাই নিজ ঘরে শ্লীলতাহানী করে একই মাদরাসার জুনিয়র শিক্ষক মো. রুকুনুজ্জামান। এ সময় ওই ঘরে কেউ ছিলেন না। শ্লীলতাহানীর ঘটনায় ওই ছাত্রী পরদিন ১৬ জুলাই মাদরাসার অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই মাদরাসার অধ্যক্ষ আবদুর রশিদ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির সদস্যরা ঘটনার সত্যতা পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। এরই প্রেক্ষিতে শিক্ষক রুকুনুজ্জামানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছে মাদরাসার অধ্যক্ষ আবদুর রশিদ।

এ ঘটনা ঘটিয়েই ওই শিক্ষক মাদরাসায় আসা বন্ধ করে দিয়েছেন। এমনকি মাদরাসায় পাঠদানও বন্ধ রেখেছেন।

অভিযুক্ত শিক্ষক রুকুনুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কয়েক দিন যাবৎ অসুস্থ, এজন্য মাদরাসায় যেতে পারছি না।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে মাদরাসা ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে স্মারকলিপি

আপডেট সময় ০৭:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯