ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে পলিথিনমুক্ত ঘোষণার লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

পলিথিনমুক্ত ঘোষণার লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি বের করে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘পলিথিন শপিং ব্যাগ বর্জন করুন, পরিবেশ সুরক্ষা করুন’ স্লোগান নিয়ে ময়মনসিংহ বিভাগকে নিষিদ্ধ পলিথিনমুক্ত ঘোষণার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে পৌরসভা কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা আইসিটি কর্মকতা খায়রুল বাশার, বকশীগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় নিষিদ্ধ পলিথিনমুক্ত করার লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। এরই প্রেক্ষিতে সকল উপজেলায় প্রচারপত্র বিলি, র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে পলিথিনমুক্ত ঘোষণার লক্ষ্যে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯