ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় হালিমন ওরফে হালিমা (২৮) এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তারাটিয়া তদন্তের কেন্দ্রের পুলিশ। ২১ আগস্ট দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া এলাকার সহিজল হকের বাড়ি থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। হালিমন ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের হাসেম আলীর মেয়ে।

জানা গেছে, ৯ মাসে আগে তারাটিয়া পাইকপাড়া গ্রামের মৃত্যু ময়দান মীরের ছেলে ইদ্রিস আলী ওরফে ইদু মিয়ার বিয়ে হয় হালিমনের। বিয়ের পর ইদু মিয়া নিজ বাড়িতে না নিয়ে তারাটিয়া সহিজল হকের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। ২০ আগস্ট ইদু মিয়া বাড়িতে না থাকায় হালিমন রাতের খাবার খেয়ে বাসায় ঘুমিয়ে পড়েন। ২১ আগস্ট দুপুুর পর্যন্ত তার ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয়রা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের দিকে তাকালে সিলিং ফ্যানের সাথে হালিমনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দিলে উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী সহিজলের ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২১ আগস্ট বিকেলে গৃহবধুর লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়না তদন্তের জন্য ২২ আগস্ট সকালে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯