ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মইকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

পরিসংখ্যানবিদ আব্বাছ আলীর সঞ্চালনায় এতে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুুব আলম, পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক জাহিদুল আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ । এ রোগ যেন গুজবে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা সচেতন হলে , বকশীগঞ্জবাসী সচেতন হলে ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব হবে। এজন্য যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করে তুলতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুর বিস্তার রোধ করতে হবে।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯