ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুর জিলা স্কুলের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জামালপুর জিলা স্কুলের ছাত্রাবাসের পুকুর থেকে উদ্ধার করা অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জিলা স্কুলের ছাত্রাবাসের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। ৩০ জুলাই সকালে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ জুলাই সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন জামালপুর জিলা স্কুলের ছাত্রাবাসের পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে জিলা স্কুলের প্রধান শিক্ষক শামসুন্নাহার মাকছুদাকে বিষয়টি জানান। পরে সকাল সাড়ে ৯টার দিকে প্রধান শিক্ষকের ফোন পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল ওই পুকুর থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লাশ দেখতে সেখানে শত শত উৎসুক মানুষ ভিড় জমায়।

ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তার গলায় জখমের লাল দাগ পাওয়া গেছে। পরনে ছিলো শুধু জিন্সের প্যান্ট। গায়ে কোনো জামা ছিলো না। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর হত্যা করে লাশ ওই পুকুরে ফেলে রেখে যায় বলে পুলিশ ধারণা করছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘মৃত অজ্ঞাত ওই যুবকের গলায় জখমের লাল দাগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করে ময়নাতদন্তের জন্য তার লাশ জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর জিলা স্কুলের পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৮:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯