ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি সাথী আক্তার। ছবি : শফিকুল ইসলাম শফিক

পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি সাথী আক্তার। ছবি : শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে ৫১টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ কিছু টাকাসহ সাথী আক্তার (২৭) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ২৭ জুলাই দুপুরে শহরের মুকুন্দবাড়ি এলাকায় তার ভাড়া বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের ফকিরবাড়ি গ্রামের খোরশেদুর রহমানের স্ত্রী।

জানা গেছে, মাদক কারবারি সাথী আক্তারের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে হলেও দীর্ঘদিন ধরে তিনি জামালপুর শহরের মুকুন্দবাড়ী এলাকায় অধ্যাপক আশরাফ হোসেন তরফদারের বাসা ভাড়া নিয়ে সবার অগোচরে মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম, এসআই মো. নুরুল ইসলাম, এসআই জহিরুল ইসলাম, এসআই ফয়সাল, এসআই মাহমুদুল হাসান মোড়ল, এসআই কবির হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) জহুরুল ইসলাম ও এএসআই আমিনুল ইসলামসহ একদল পুলিশ ২৭ জুলাই বেলা দেড়টার দিকে ওই বাসায় অভিযান চালায়।

এ সময় ওই বাসার কেচিগেটের সামনে থেকে সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫১টি ইয়াবা বড়ি এবং মাদক কারবারের নগদ ১০ হাজার ৫৭০ টাকা পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘সাথী আক্তার একজন চিহ্নিত মাদক কারবারি। ২০১৭ সালে তার বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯