ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বন্যার পানিতে নিখোঁজ কন্যাশিশুর সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরিরা

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে আসা সাদিয়া আক্তার নামের সাত বছরের এক কন্যাশিশু বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। ১৪ জুলাই দুপুর দু’টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি রাত নয়টা পর্যন্ত সেখানে অনুসন্ধান করেছে। কিন্তু শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, সাদিয়া আক্তার কয়েকদিন আগে স্বজনদের সাথে ময়মনসিংহ থেকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ঝাড়কাটা গ্রামে তার নানা হেলাল উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে। তার বাবার নাম হারেজ উদ্দিন। ১৪ জুলাই দুপুর দু’টার দিকে সাদিয়া তার নানাবাড়ির স্বজনদের অগোচরে বাড়ির কাছেই ঝাড়কাটা রাস্তার পাশে বন্যার পানিতে পড়ে যায়। এ সময় কয়েকজন পথচারী তাকে পানিতে পড়ে যেতে দেখেছেন। তারাই শিশুটির নানাবাড়িতে খবর দেন। গ্রামবাসীরা শিশুটিকে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিসের দু’জন ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টার দিকে শিশুটির অনুসন্ধানে পানিতে নামেন। রাত নয়টা পর্যন্ত তারা শিশুটির সন্ধান পাননি।

ফায়ার সার্ভিসের জামালপুর স্টেশন কর্মকর্তা মো. নূর উদ্দিন বাংলারচিঠিডটকমকে বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমি দু’জন ডুবুরিকে নিয়ে সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছি। ডুবুরিরা পানিতে নেমে অনুসন্ধান করেছেন। কিন্তু রাত নয়টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। ১৫ জুলাই সকালে সেখানে ফের অনুসন্ধান চালানো হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বন্যার পানিতে নিখোঁজ কন্যাশিশুর সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরিরা

আপডেট সময় ১০:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯