ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সেবায় নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পাশে থাকব : তথ্য প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।

তথ্য প্রতিমন্ত্রী জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সকল মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ৬ জুলাই দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাবেক অধিনায়ক মোফাজ্জল হোসেন।

প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান আরো বলেন, আমি এই জনপদের মানুষের ভোটে ও আপনাদের সহযোগিতায় এমপি নির্বাচিত হয়েছি। আপনারা পাশে থেকে সহযোগিতা করবেন। আমি যেন আমার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত। আমি কখনো ওই জামাত-বিএনপির সাথে আপোষ হবো না। মুক্তিযোদ্ধার সন্তানরা যাতে সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে সেটি সর্বাত্মক চেষ্টা করে যাবো।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর প্রতীক আব্দুল হাকিম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সাবেক উপ-অধিনায়ক নুরুল ইসলাম তরফদার, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ১৬ জুলাই বঙ্গবন্ধুরর সহচর সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী যাতে সফলভাবে পালিত হয় সে বিষয়ে সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মুক্তিযোদ্ধাদের সেবায় নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পাশে থাকব : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯