ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জামালপুর জেলা আইনজীবী সমিতি ভবন তামাকমুক্ত ঘোষণা

জেলা আইনজীবী সমিতির ভবন তামাকমুক্ত ঘোষণা করেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা আইনজীবী সমিতি ভবন তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে। জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে আইনজীবীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। ১৮ জুন বিকেলে জামালপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এই আলোচনা সভার আয়োজন করে।

জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী মো. মঞ্জুর কাদের বাবুল খান। মূল আলোচক ছিলেন নাটাবের কর্মসূচি ব্যবস্থাপক ফিরোজ আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী ইউসুফ আলী, আইনজীবী এ কে এম হারুনর রশীদ প্রমুখ।

‘ধূমপানমুক্ত এলাকা’ লেখা সম্বলিত স্টিকার সমিতির ভবনে স্থাপন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ তার বক্তব্যে ১৮ জুন থেকে জেলা আইনজীবী সমিতির ভবন ও ভবন সংলগ্ন আইনজীবীদের চেম্বার তামাকমুক্ত ঘোষণা করেন।

আলোচনা সভা শেষে আইনজীবীদের সাথে নিয়ে ‘ধূমপানমুক্ত এলাকা’ লেখা সম্বলিত স্টিকার সমিতির ভবনে স্থাপন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী

জামালপুর জেলা আইনজীবী সমিতি ভবন তামাকমুক্ত ঘোষণা

আপডেট সময় ০৮:২৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯