ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

নরুন্দিতে মাদরাসাছাত্র নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের ব্যাটারিচালিত ইজিবাকের ধাক্কায় ফয়েজ উদ্দিন নামের আট বছরের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। ৬ জুন রাতে সদরের নরুন্দি-ইটাইল সড়কের শ্রীচন্দ্রবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে স্থানীয় নরুন্দি ইউনিয়নের শ্রীচন্দ্রবাড়ি গ্রামের বছির আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরুন্দি ইউনিয়নের তালেমুল কুরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ফয়েজ উদ্দিন ৬ জুন রাত সাড়ে আটটার দিকে সদরের নরুন্দি-ইটাইল সড়কের শ্রীচন্দ্রবাড়ি স্থানে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পর চালক তার ইজিবাইক রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। খবর পেয়ে স্থানীয় নরুন্দি তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল বারী বাংলারচিঠিডটকমকে বলেন, ‘বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ তুলে নিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তি ও নিহত শিশুর স্বজনদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে শিশুটির মরেদেহের ময়নাতদন্ত করা হবে কিনা। অভিযোগ পেলে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।’

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

নরুন্দিতে মাদরাসাছাত্র নিহত

আপডেট সময় ১০:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯