ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে এলসিএস কর্মীদের মাঝে সঞ্চিত টাকার চেক বিতরণ

এলসিএস কর্মীদের সঞ্চিত টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে স্থানীয় সরকার বিভাগের আওতায় বৃক্ষরোপণ, সংরক্ষণ ও বৃক্ষসম্পদ বন্টন কার্যক্রমে এলসিএস কর্মীদের মাঝে বৃক্ষ বিক্রির টাকার চেক এবং নবিদেব প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত টাকার চেক বিতরণ করা হয়েছে। ৩০ মে দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এলজিইডি জামালপুর সদরের আয়োজনে এ চেক বিতরণ করা হয়।

জামালপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী এস এম শহীদুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন প্রমুখ।

জানা গেছে, বৃক্ষরোপণ, সংরক্ষণ ও বৃক্ষসম্পদ বন্টন কার্যক্রমের এলসিএস ৯ জন কর্মীদের মাঝে বৃক্ষ বিক্রির টাকার চেক ও নবিদেব প্রকল্পের আওতায় ১০ জন নারীকর্মীর মাঝে এ চেক বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে এলসিএস কর্মীদের মাঝে সঞ্চিত টাকার চেক বিতরণ

আপডেট সময় ১১:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯