ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

‘ফণী’ মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : সরকারি সফরে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সরকারি ও বেসরকারি সংস্থাকে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ঘূর্ণিঝড় ফণীর বাংলাদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।

প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সহায়তায় উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে নিকটবর্তী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং স্কুল-কলেজে নিয়ে আসা হয়েছে।

তাঁর নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাববধানে সারাদেশে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলারও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শেখ হাসিনা সেনা, নৌ ও বিমান বাহিনী, কোস্টগার্ডসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীকেও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ মোতাবেক সংশ্লিষ্ট বাহিনী ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাতের পরিপ্রেক্ষিতে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে গতকাল ২ মে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো, নজিবুর রহমান উপকূলবর্তী জেলাগুলোর প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দুর্যোগ মোকালিবার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন। সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রধানমন্ত্রীর কার্যালয় ৩ ও ৪ মে খোলা রাখা হয়েছে। উপকূলীয় এলাকার সংশ্লিষ্ট জেলাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

‘ফণী’ মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৮:১৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯