ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ

মাদারগঞ্জ : শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগনেতা মাসুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের (৪৫) বিরুদ্ধে।

২৮ মার্চ, শনিবার বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ মার্চ রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

জানা গেছে, ২৮ মার্চ বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।

ধর্ষণের ঘটনার সত্যতা প্রমাণিত হলে সাবেক ইউপি সদস্য মাসুদকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান স্থায়ীরা।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় শিশুটির মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে জামালপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ১০:৫৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬