ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্ম জয়ন্তীতে গুরু ভাসান উদযাপিত

জামালপুর : নাট্যকার সেলিম আল দীন স্মরণে ব্রহ্মপুত্র নদে ভাসানো হয় গুরু ভাসান ভেলা। এর আগে হয় গুরু ভাসান যাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

‘হাতের মুঠোয় হাজার বছর, তোমার দেখানো পথে’ এই প্রতিপাদ্য নিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তীতে খোয়াজ খিজিরের বেড়া ভাসান উৎসব গুরু ভাসান অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট, সোমবার রাতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ অঞ্চলের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার অঙ্গন, জামালপুর এই কর্মসূচির আয়োজন করে।

১৮ আগস্ট রাতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমানের নেতৃত্বে গুরু ভাসান যাত্রা শুরু হয়। হাতে মোম প্রজ্জ্বলন করে গান গেয়ে ভাসান যাত্রায় সবাই অংশ নেন নাট্যকর্মীরা। গুরু ভাসান যাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড় ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়।

সেখানে বক্তব্য রাখেন থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমান। তিনি বলেন, গুরু ভাসান একটি বিলুপ্ত প্রায় ঐহিত্য। তবে দেশের দক্ষিণাঞ্চল ও হাওর অঞ্চলে এটি এখনও প্রচলিত রয়েছে। নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মজয়ন্তীতে তার স্মরণে ও তাকে শ্রদ্ধা জানাতে দ্বিতীয়বারের মত জামালপুরে গুরু ভাসান আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে গুরু ভাসান কর্মসূচি হাতে নেয়া হবে।

পরে থিয়েটার অঙ্গনের নাট্যকর্মীরা ব্রহ্মপুত্র নদের পানিতে গুরু ভাসান ভেলা ভাসিয়ে দেন।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্ম জয়ন্তীতে গুরু ভাসান উদযাপিত

আপডেট সময় ০৮:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫