ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ : ময়মনসিংহ, জামালপুরের বিজয়

জামালপুর : ময়মনসিংহ-শেরপুর জেলা দলের খেলা।ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জিলা স্কুল মাঠে ইউসিবি বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের দুটি খেলা ২৪ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় বিজয়ী হয়েছে ময়মনসিংহ জেলা দল। বিকালে অপর খেলায় বিজয়ী হয়েছে জামালপুর জেলা দল।

২৪ ফেব্রুয়ারি দুপুরে দিনের প্রথম খেলায় ময়মনসিংহ জেলা দল ৪-০ গোলে পরাজিত করেছে শেরপুর জেলা দলকে। বিজয়ী ময়মনসিংহ জেলা দলের পক্ষে রাইদুল আসাদ দুটি এবং মারুফ মিয়া ও মাহফুজ মিয়া একটি করে গোল করেন। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের মাহফুজ মিয়া। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ সৈয়দ কাশেম।

একই দিন বিকালে দ্বিতীয় খেলায় জামালপুর জেলা দল ৩-১ গোলে পরাজিত করেছে নেত্রকোনা জেলা দলকে। বিজয়ী জামালপুর জেলা দলের পক্ষে রাকিবুল, ইয়াসির আরাফাত ও ওমর ফারুক একটি করে গোল করেন। প্রতিপক্ষ নেত্রকোনা জেলার দলের পক্ষে একমাত্র গোলটি করেন ইমরান মিয়া। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের গোলরক্ষক কাউসার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাসান রেজা।

জামালপুর : জামালপুর-নেত্রকোনা জেলা দলের খেলা।ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির এ প্রতিবেদককে বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ময়মনসিংহ জোনের এই ফুটবল লিগে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও স্বাগতিক জামালপুর জেলার অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগের সূচি অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টায় লড়বে শেরপুর ও নেত্রকোণা জেলা দল। একই দিন বেলা আড়াইটায় ময়মনসিংহ ও জামালপুর জেলা দল লড়বে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা আড়াইটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ : ময়মনসিংহ, জামালপুরের বিজয়

আপডেট সময় ০৮:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫