ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে বেসরকারি কলেজের শিক্ষকদের মানববন্ধন

বেসরকারি কলেজের শিক্ষকেরা মানববন্ধন করেন। ২৩ অক্টোবর দুপুরে জামালপুর শহরের বকুলতলা চত্বরে। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি ও ঢাকায় শিক্ষা ভবনের সামনে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন ও অ্যাপ্লিকেশন টু চিফ অ্যাডভাইজার কর্মসূচি পালিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার দুপুরে শহরের বকুলতলা চত্বরে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জামালপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম, শহিদুল্লাহ কায়সার, সোহানুর রহমান, মোহনা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেক কলেজ জাতীয়করণ করা হলেও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশে বিভিন্ন বেসরকারি কলেজে কর্মরত সাড়ে তিন হাজার অনার্স-মাস্টার্স শিক্ষকেরা এনটিআরসিএ সনদধারী হয়েও এমপিওভুক্ত হতে পারেননি। দীর্ঘদিন ধরে সুযোগ-সুবিধা না পাওয়ায় তারা এখন পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে বছরে ১০৮ কোটি টাকা বরাদ্দ দিয়ে এমপিওভুক্তির ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার আহ্বান জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে বেসরকারি কলেজের শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় ০৬:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪