ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বশেফমুবিপ্রবিতে অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

শিক্ষার্থীরা অ্যাথলেটিকস পর্বের খেলায় অংশ নেন। ছবি: বাংলারচিঠিডটকম

বশেফমুবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রতিযোগিতাটির উদ্বোধন করেন। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে অ্যাথলেটিকস পর্বের খেলা শুরু হয়েছে।

১০ মার্চ দুপুরে কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, ক্রীড়াঙ্গনসহ সব ক্ষেত্রে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। দক্ষতা বৃদ্ধি ও সুযোগ্য নেতৃত্ব তৈরিতে শ্রেণিকক্ষ ও গবেষণাগারে ভালো ফলাফল করার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে হবে।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ও সার্বভৌম দেশ এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত করতে স্মার্ট ও দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির আহ্বায়ক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এস. ইউসুফ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া কমিটির সদস্য রিপন রায়, ড. আব্দুস ছাত্তার, ইমরুল কবির, মির্জা মো. আব্দুল হালিম ও সদস্য সচিব এসএম মোদাব্বির হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (বাংলাদেশ স্টাডিজ) ইলিয়াছ উদ্দিন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বশেফমুবিপ্রবিতে অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ১১:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪