ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের অনন্তপুর এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খালেদা খানম খুশি (৪০) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। ১১ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত খালেদা খানম খুশি সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার টিপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক রিপনের স্ত্রী। তাদের বাড়ি শ্রীপুর ইউনিয়নে হলেও দীর্ঘদিন ধরে জামালপুর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত স্কুল শিক্ষিকার স্বামীর বড় ভাই নাজমুল হুদা মিঠু জানান, প্রতিদিনের মতো শহর থেকে ১১ জানুয়ারি সকালে ছোট সন্তানসহ তারা স্বামী-স্ত্রী মোটরসাইকেলে শ্রীপুরে তাদের স্কুলে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে অনন্তপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সামনে দিয়ে একটি কুকুরের বাচ্চা দৌড় দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ছিটকে পড়ে খালেদা খানম খুশি মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে (প্রা:) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে তার মরদেহ গ্রামের বাড়ি শ্রীপুরে নিয়ে যাওয়া হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বাংলারচিঠিডটকমকে বলেন, জামালপুর সদরের অনন্তপুর এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে খালেদা খানম খুশি (৪০) নামে একজন স্কুল শিক্ষিকা মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

আপডেট সময় ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪