ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জের আলীরপাড়ায় অবস্থিত স্বনামধন্য আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজে বিনামূল্যে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ গাজী মো. আমানুজ্জামান ও রোটারি কমিউনিটি কোর অব বকশীগঞ্জ এর উদ্যোগে ৪ মার্চ দিনব্যাপী কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প এর কার্যক্রম উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

উদ্বোধনী বক্তব্যে আবুল কালাম আজাদ এমপি ‘গোপালপুর হতে গাজীরপাড়া ভায়া আলীপাড়া’ সড়কটি বীরমুক্তিযোদ্ধা মরহুম গাজী মো. আখতারুজ্জামান এর নামে এবং ‘আলীরপাড়া হতে ধাতুয়া কান্দা’ সড়কটি বীরমুক্তিযোদ্ধা গাজী মো. আফতাফুজ্জামান এর নামে প্রস্তাবিত রাস্তাদ্বয়ের নামকরণ অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে মৌখিক নির্দেশনা প্রদান করেন।

চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে সেবা দেন।ছবি:বাংলারচিঠিডটকম

ওই কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকীর সভাপতিত্বে এসময় কলেজের প্রতিষ্ঠাতা গাজী মো. আমানুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (এ.সি) গাজী মো. আলতাফুজ্জামান, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গাজী মো. রফিকুল হক, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, গাজী পরিবারের সদস্য গাজী মো. আজাদুজ্জামান, কলেজের গভর্নিং বডির সভাপতি গাজী মো. মাইদুল হক, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. হোসেন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

চক্ষু শিবিরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

দিনব্যাপী ওই ক্যাম্পে মেডিসিন ও অর্থোপেডিক্স বিভাগে-ডা. কুদরত এ খোদা স্বপন, ডা. মাজহারুল ইসলাম, ডা. গাজী মো. রফিকুল হক, ডা. মোহাম্মদ আজিজুল হক; গাইনি বিভাগে- ডা. মরিয়ম মাহবুব, ডা. মারিয়া বিনতে বিথী, ডা. আফরিন সুলতানা; মেডিসিন বিভাগে-ডা. রাজিব হোসাইন ভূঁইয়া, ডা. মো. রাজন খান, ডা. পলাশ হালদার, ডা. নয়ন ধর; মেডিসিন, চর্ম ও যৌন বিভাগে- ডা. শাহিনুর হাসান, ডা. মো. আসাদুজ্জামান, ডা. মো. ফারহান, ডা. বিশ্বজিত কুন্ডু; শিশু বিভাগে- ডা. মাহমুদ রাশেদ; নাক, কান ও গলা বিভাগে ডা. মো. মোস্তাফিজুর রহমান দায়িত্ব পালন করেন। এতে করে সকল চিকিৎসকের তত্ত্বাবধানে ১ হাজার ৫০০ রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩