ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

বার্সেলোনা ট্রান্সফার নিয়ে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন নেইমার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ২০১৩ সালে ব্রাজিলের সান্তোষ থেকে বার্সেলোনায় যোগদান সংক্রান্ত দুর্নীতির অভিযোগ থেকে নেইমারকে খালাস দিয়েছে স্পেনের একটি আদালত।

আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘এফসি বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, সান্তোষ এফসির স্যান্ড্রো রোসেল ও নেইমারসহ নয় জনকে মামলা থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিচারকরা।

বিশ্বকাপ শুরুর মাত্র একমাস আগে অক্টোবরের মধ্যভাগে নেইমারের হাইপ্রোফাইল মামলাটি শুরু হয়। শুরুতে নেইমারকে দুই বছরের জেল এবং ১০ মিলিয়ন ইউরো জরিমানা চেয়েছিল প্রসিকিউটররা। কিন্তু অক্টোবরের শেষভাগে বিষ্ময়করভাবে অভিযুক্ত সবাইকে দুর্নীতির প্রতারনা মামলার অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়।

নেইমার সান্তোষে থাকাকালে তার ৪০ শতাংশ স্পোর্টস রাইটের মালিকানায় থাকা ব্রাজিলের স্পোর্টস ইনভেস্টমেন্ট ফার্ম ডিআইএস বার্সেলোনায় খেলোয়াড় স্থানান্তরের সময় ২০১৫ সালে প্রতারনার অভিযোগে মামলাটি দায়ের করেছিল।

এতে অভিযোগ করা হয় নেইমার, বার্সেলোনা ও ব্রাজিলীয় ক্লাব যোগসাজশ করে ট্রান্সফারের প্রকৃত খরচ গোপন করেছে।

আপলোডকারীর তথ্য

৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বার্সেলোনা ট্রান্সফার নিয়ে দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন নেইমার

আপডেট সময় ০৯:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২