ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

রেকর্ড ভেঙ্গে দেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি দেশে কোভিডে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে দেশে সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮৭ জনে।

এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৮৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪,৮২৫ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০.৮৯% ।

১৪ এপ্রিল বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৩৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯১ হাজার ১৯৯ জন।

দেশে বর্তমানে ২৫৫টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে ১২১টি, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ৩৪টি আর র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১০০টি পরীক্ষাগারে করোনার পরীক্ষা চলছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

রেকর্ড ভেঙ্গে দেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ মৃত্যু

আপডেট সময় ০৫:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১