ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

ইউপি সদস্যকে নির্যাতনকারী সাবেক যুবলীগ নেতা মামুন গ্রেপ্তার

গ্রেপ্তার আল মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার আল মামুন। ছবি: বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত
নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঢুকে মেম্বারকে মারধর করা সাবেক সেই যুবলীগ নেতা আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ মে ভোরে পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার সরিষাবাড়ী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান।

গ্রেপ্তার মামুন উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের আইনুদ্দিন মাষ্টারের ছেলে ও সাবেক যুবলীগ নেতা। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ইভটিজিংসহ একাধিক মামলা রয়েছে থানায়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৫ মে দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে দলবল নিয়ে ঢুকেন মামুন। এসময় পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের নিকট জোরপূর্বক মেয়ের জন্ম সনদ দিতে বলেন তিনি। জন্ম সনদ দিতে দেরি হওয়ায় হাত ভেঙে ফেলার হুমকি দেন মামুন। এরপর সচিবের কক্ষে বসে থাকা ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিমের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন সাবেক ওই যুবলীগ নেতা। পরে এক পর্যায়ে ইউপি সদস্যকে কিল-ঘুষি-লাথি মেরে আহত করেন মামুন ও তার দলবল। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হলে অভিযান চালিয়ে রাজধানীর ঢাকা থেকে তাকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, ডোয়াইল ইউনিয়ন পরিষদের মেম্বারকে মারধর করার ঘটনায় মামুনের বিরুদ্ধে থানায় মামলা হয়। পরে পুলিশের তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মামুনকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইউপি সদস্যকে নির্যাতনকারী সাবেক যুবলীগ নেতা মামুন গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪