ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

হারিয়ে যাওয়া জুঁই জামালপুর থেকে ফিরে গেলো মায়ের কোলে

জামালপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে হারিয়ে যাওয়া শিশু জুঁইকে তার বাবা মায়ের কাছে তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

পথ ভুলে অথবা ভুল করে তিন বছর আগে জামালপুর চলে আসে ১০ বছর বয়সী শিশু কন্যা জুঁই। অনেক অনুসন্ধানের পর বাবা, মাকে খোঁজে পেয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় জুঁইকে।

২৮ জানুয়ারি দুপুরে জামালপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও কেন্দ্রের স্টিয়ারিং কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শেখ রাসেলের উপ-প্রকল্প পরিচালক শুভঙ্কর ভট্টাচার্য, মনোবিজ্ঞানি মনির হোসেন প্রমুখ।

গত তিন বছর আগে জামালপুর শহরের মুকুন্দবাড়ি এলাকা থেকে জনৈক এক মহিলা জাহাঙ্গীর সেলিমকে ফোন করে মেয়েটির সম্পর্কে জানান। পরে তিনি জামালপুর সদর থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করেন। সদর থানায় উন্নয়ন সংঘের শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় সাধারণ ডায়েরি করে জুঁইকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের বালিকা শাখায় রাখা হয়।

শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক শুভঙ্কর ভট্টাচার্যের আন্তরিক প্রচেষ্টায় মেয়েটির পরিবারের সন্ধান মিলে। ২৮ জানুয়ারি ঢাকার লালবাগ থেকে জুঁই এর বাবা জামিল হোসেন এবং মা রেহেনা বেগম জামালপুর আসলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মেয়েকে তাদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ তিন বছর পর হারানো মেয়েকে খুঁজে পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তারা। তাদের আনন্দাশ্রুতে উপস্থিত সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ, জুঁই শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নিবাসী হবার পর তাকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। সে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। এছাড়া নৃত্যকলায় সে পারদর্শিতা লাভ করে। জেলা ও বিভাগীয় পর্যায়ে নাচ করে শ্রেষ্টত্বের পুরস্কার অর্জন করে। জুঁইকে বিদায় জানাতে গিয়ে কেন্দ্রে আবস্থানরত তার দীর্ঘদিনের খেলার সাথীদের চোখে পানি চলে আসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হারিয়ে যাওয়া জুঁই জামালপুর থেকে ফিরে গেলো মায়ের কোলে

আপডেট সময় ০৯:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০