ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুর সদর কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কৃষকদলের সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর দুপুরে শহরের বাইপাস সড়কে একটি কমিউনিটি সেন্টারে এ দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সরকার সুলতান আহামেদ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষকদলের সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাত্তার।

জেলা কৃষকদলের সহ-সভাপতি সালেহীন মাসুদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মহিলা দলের সহ-সভাপতি সেলিনা বেগম ও জেলা কৃষকদলের যুগ্মসাধারণ সম্পাদক মো. মতিউর রহমান বাবলু প্রমুখ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে সরকার সুলতান আহমেদ বাদশাকে সভাপতি, সিরাজুল ইসলাম নন্দকে সাধারণ সম্পাদক ও মাসুদ আলম ক্বারীকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি সদর উপজেলা কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুর সদর কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯