ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে টানা তৃতীয় জয় জুনিয়র টাইগারদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : নিউজিল্যান্ড সফরে দাপুটে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক অনূর্ধ্ব-১৯ দলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আকবর আলির দল।

লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে ৬ অক্টোবর বাংলাদেশ সকালে শেষ হওয়া ম্যাচটিতে ৮ উইকেটে জয় পায় জুনিয়র টাইগাররা। ৭৯ বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। এই জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ১০৩ রান করেন তৃতীয়স্থানে নামা মাহমুদুল হাসান জয়। ৯৫ বলে খেলা তার হার না মানা ইনিংসটিতে রয়েছে ১৬টি চার ও একটি ছক্কার মার!

৫৯ বলে অপরাজিত ৫১ রান করেন তৌহিদ হৃদয়। ৬৪ বলে ৬৫ রান করেছেন তানজিদ হাসান।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৩ রান করে টসে হারা নিউজিল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ১১৬ রান করেন ফের্গুসন লেলম্যান। ১৩৩ বলে খেলা তার হার না মানা ইনিংসটিতে রয়েছে সাত চার ও পাঁচ ছক্কার মার।

বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন তানজিব হাসান সাকিব, অভিষেক দাস ও হাসান মুরাদ।

একই ভেন্যুতে প্রথম দুই ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। চতুর্থ ম্যাচ হবে বুধবার মুখোমুখি হবে দল দুটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডে টানা তৃতীয় জয় জুনিয়র টাইগারদের

আপডেট সময় ০২:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯