ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে ব্রয়লার মুরগি ও ডিম বিক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের সকাল বাজারে ১৫ মে দুপুরে অভিযান চালিয়ে দুজন ব্রয়লার মুরগি ও ডিম ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস ১৫ মে দুপুরে সকাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অভিযোগে রোনা ব্রয়লার ও ডিম হাউজের মালিক মো. রেজাউল করিমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এ জরিমানা করা হয়। মো. রেজাউল করিম সকাল বাজারের মো. মাসুম মিয়ার ছেলে।

অপরদিকে একইদিন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান সকাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অভিযোগে রোনা ব্রয়লার হাউজের মালিক মো. খোকন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এ জরিমানা করা হয়। মো. খোকন মিয়া জামালপুর সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের ওরুজ মিয়ার ছেলে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে ব্রয়লার মুরগি ও ডিম বিক্রেতাকে ১২ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯