ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে তিনটি দোকানে জরিমানা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের কলেজ রোডে ১১ এপ্রিল দুটি ওষুধের ও একটি মনিহারি দোকানে অভিযান চালিয়ে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য বিক্রি করার অভিযোগে ওই তিন দোকান মালিককে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ১১ এপ্রিল দুপুরে জামালপুর শহরের কলেজ রোডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মা ফার্মেসির মালিক মো. রফিকুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শেখেরভিটা এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

অপরদিকে একইদিন একই এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য বিক্রির অভিযোগে সৈনিক ফার্মেসির মালিক মো. রিপন ও প্রীতি স্টোরের মালিক মো. মোস্তাফিজুর রহমান বাবুকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মো. রিপন দেওয়ানপাড়ার সুলতানুল আলমের ছেলে ও মো. মোস্তাফিজুর রহমান বাবু বকুলতলা এলাকার মৃত তাজিম উদ্দিনের ছেলে।

তাদের তিনজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় এসব জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে তিনটি দোকানে জরিমানা

আপডেট সময় ০৯:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯