ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে দুই বেকারি মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের সকাল বাজারে অভিযান চালিয়ে সেঞ্চুরি বেকারি ও যমুনা বেকারির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২১ মার্চ দুপুরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুর ইসলাম ২১ মার্চ সকাল বাজারে সেঞ্চুরি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে বেকারির মালিক মো. আক্তার উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম একই দিন সকাল বাজারে যমুনা বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে বেকারির মালিক মো. হারুন অর রশীদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তাদের উভয়কে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে দুই বেকারি মালিককে জরিমানা

আপডেট সময় ০৮:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯