ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল নান্দিনায় ক্ষতিকর রং ও ভেজাল সামগ্রী মিশ্রিত মরিচ ধনিয়া গুঁড়া উদ্ধার, ৪ জনকে কারাদণ্ড গাঁজা কারবারিকে সাজা ধর্ষণের দায়ে আসামি ইউনুছের যাবজ্জীবন কারাদণ্ড নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

‘আমি গুম হলে দায় ডিবির’

সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহামুদুল হক রুবেল। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

আমি একা মোটরসাইকেলে নির্বাচনী প্রচারনায় বের হবো। সেজন্য আমি আপনাদের (সংবাদকর্মী) আগেই জানাচ্ছি, যদি গুম হয়ে যাই অথবা দুর্বৃত্তদের হাতে মৃত্যুবরণ করি এর সম্পূর্ণ দায় দায়িত্ব ডিবি পুলিশ বহন করবে। ১৭ ডিসেম্বর দুপুরে সংবাদিক সম্মেলন করে শেরপুর-৩ (শ্রীবারদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহামুদুল হক রুবেল এ কথা বলেন। রুবেল সাবেক তিনবারের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি। শেরপুর শহরের গৃদ্দানারায়নপুর এলাকায় তার নিজ বাসভবনে ওই সংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের তফসীল ঘোষণার পরে আমার এলাকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১৭টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যে কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে। শুধু তাইনা ক্ষমতাসীন দলের নির্দেশে স্থানীয় পুলিশ প্রশাসন নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করছে। এ ছাড়া টেলিফোনে হুমকি-ধামকি প্রদান করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার পাশাপাশি সাধারণ ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরো বলেন, নৌকা প্রতীকের প্রার্থী বিধি মোতাবেক রিটার্নিং কর্মকর্তা বরাবরে কোন পথসভার কর্মসূচি জমা না দিয়ে আমার পূর্ব নির্ধারিত প্রত্যেক সভাস্থল ও গণসংযোগের সময় শাসক দলীয় সংগঠনের নেতাকর্মীরা তা ভন্ডুল করে দিচ্ছে। অযুহাত হিসাবে আমার সভার সময় সূচিতে তাদের সভা করার সময় নির্ধারিত আছে বলে দাবি করা হচ্ছে। পরে খুড়াযুক্তিতে স্থানীয় প্রশাসন ও পুলিশ আমার পথসভা ও গণসংযোগ বন্ধ করে দিচ্ছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতারা প্রশাসনকে ব্যবহার করে বিএনপির প্রতিটি পথসভায় ১৪৪ ধারা জারী করাচ্ছে। এসব কারণে শেরপুর-৩ আসনে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণা এখন সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ

‘আমি গুম হলে দায় ডিবির’

আপডেট সময় ০৬:১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮