ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা নিহত

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক নেতা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ১৭ ডিসেম্বর সকালে নালিতাবাড়ী-শেরপুর সড়কের ঝিনাইগাতীর কালিবাড়ী এলাকায় সিএনজি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইন্তাজ উদ্দিন (৪৮)। তিনি উপজেলার (জাসদ ইনু) এর সহ-সভাপতি ছিলেন।

নিহতের পরিবার সূত্র জানায়, ইন্তাজ উদ্দিন সকালে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বিল পরিশোধের জন্য শেরপুর শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এ সময় সিএনজি যোগে শেরপুর যাওয়ার পথে নালিতাবাড়ী-শেরপুর সড়কের ঝিনাইগাতী কালিবাড়ী এলাকায় পৌঁছালে একটি শিশু রাস্তা পারাপারের জন্য হঠাৎ দৌঁড় দেয়। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি নিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাসদ নেতা ইন্তাজ উদ্দিনের মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাসদ নেতা নিহত

আপডেট সময় ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮