ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিমদের নেতৃত্বে জামালপুর শহরের সকাল বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযান চালিয়ে চাল পণ্যে পাটের বস্তা ব্যবহার না করার দায়ে দুজন দোকান মালিককে জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর এ অভিযান চালানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম স্নিগ্ধা দাসের নেতৃত্বে শহরের সকাল বাজারে অভিযানের সময় মো. লোকমানের দোকানে চাল পণ্যে পাটজাত বস্তার পরিবর্তে পলিথিনের বস্তার অস্তিত্ব পান। পরে ২০১০ সালের পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনের ১৪ ধারা লঙ্ঘনের দায়ে মো. লোকমানকে ১ হাজার টাকার জরিমানা ও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে মুহাম্মদ ইমরানুল হক সকাল বাজারের আয়ুব আলীর দোকানে অভিযান চালিয়ে একই ধরনের অভিযোগের প্রমাণ পান। পরে একই আইনে আয়ুব আলীকে ৫ হাজার টাকা জরিমানা ও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জামালপুর জেলার মুখ্য পাট পরিদর্শকের কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে দুই চাল ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮