ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

হাসপাতাল এলাকায় তিন চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে ৩১ অক্টোবর তিনজন চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোয় তাদের এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ ইমরানুল হক এ আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর জেনারেল হাসপাতাল ফটকের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোয় তিনজন চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানায় দণ্ডিত চালকেরা হলেন জামালপুর শহরের বজরাপুর এলাকার অনিল চন্দ্র বসাকের ছেলে জনি, মাদারগঞ্জ উপজেলার চরপাকের দহ গ্রামের মো. রকিবুল হাসানের ছেলে মেহেদী হাসান ও মেলান্দহ উপজেলার মাহমুদ গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে মোস্তফা। ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৩৭ ও ১৩৮ ধারায় তাদেরকে জরিমানা করা হয়।

জামালপুর বিআরটিএ এর পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

হাসপাতাল এলাকায় তিন চালককে জরিমানা

আপডেট সময় ১০:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮