ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

অবৈধ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের উত্তর কাছারিপাড়া ও গেইটপাড় এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২১ অক্টোবর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল শহরের কাছারিপাড়ায় এস এম মাহফুজুর রহমানের নিঝুম মেডিসন কর্ণার ও গেইটপাড় এলাকায় মো. সামীর চৌধুরীর সিটি মেডিকেল হলে অভিযান চালায়। এ সময় এ দুটি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি এবং ড্রাগ সনদ নবায়ন না করার দায়ে দুই মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

১৯৪০ সালের ড্রাগ অ্যাক্ট ১৮(এ), (সি) এবং ২৭ ধারায় তাদের এ জরিমানা করা হয়। জামালপুরের ড্রাগ তত্ত্বাবধায়ক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

অবৈধ ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮