ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

গোলাপবাগে এক মাদকাসক্তের ৬ মাসের জেল

ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত মাদকাসক্ত মনিরুজ্জামান মুন্না। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠি ডটকম

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্রীনিবাস এলাকায় কলেজের ছাত্রীদের উত্যক্ত করার দায়ে মনিরুজ্জামান মুন্না (৩৭) নামের মাদকাসক্ত এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭ অক্টোবর সকালে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ওই যুবক শহরের গোলাপবাগ এলাকার মৃত মিয়ার আলীর ছেলে।

জানা গেছে, ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগের ভিত্তিতে নির্বাহী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম ১৭ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্রীনিবাসের পেছনে গোলাপবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় মনিরুজ্জামান মুন্না নামের এক মাদকাসক্ত যুবককে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তার কাছ থেকে জব্দ করা ২০০ গ্রাম গাঁজা ও মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

অভিযানে অংশ নেওয়া জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত মনিরুজ্জামান মুন্নাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

গোলাপবাগে এক মাদকাসক্তের ৬ মাসের জেল

আপডেট সময় ০৮:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮