ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে তিন গাড়ি চালককে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের কম্পপুর মোড়ে ২ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে চালক সনদ বিহীন গাড়ি চালানোয় তিনজন চালককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু ২ অক্টোবর দুপুরে কম্পপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় চালক সনদ বিহীন গাড়ি চালানোয় ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৩৮ ধারায় তিনজন চালককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জামালপুর বিআরটিএ এর পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

কারাদণ্ডপ্রাপ্ত গাড়ি চালকেরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরভবসুর গ্রামের মৃত সোজা মিয়ার ছেলে মিহাদ, মেলান্দহ উপজেলার পূর্বদাগি গ্রামের মো. কেবল শেখের ছেলে আমিনুল ইসলাম ও শেরপুরের শ্রীবর্দি গ্রামের মো. কাশেমের ছেলে মো. ইউসুফ। পুলিশ তাদেরকে জামালপুর জেল হাজতে পাঠায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে তিন গাড়ি চালককে কারাদণ্ড

আপডেট সময় ১১:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮