ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে রেকটিফাইড স্পিরিট বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ২৩ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালিয়ে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত রেকটিফাইড স্পিরিট বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ২৩ সেপ্টেম্বর দুপুরে জামালপুর শহরের চালাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত রেকটিফাইড স্পিরিট বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৩ এর ১(ক) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানায় দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী হলেন জামালপুর শহরের চালাপাড়া এলাকার মৃত জবেদ আলী মন্ডলের ছেলে মো. লুৎফর রহমান। জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে রেকটিফাইড স্পিরিট বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮