ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ

সাতপোয়া ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

ইউপি চেয়াম্যানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহেরকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আটটি ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করেন।

জানা গেছে, ২৬ আগস্ট দুপুরে জমির বিরোধ নিয়ে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের ওই দিন সন্ধ্যায় আহতদের দেখতে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় ওই ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক উম্মত আলীর লোকজনরা ইউপি চেয়ারম্যান আবু তাহেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবু তাহের বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ছাড়া আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় অন্য একটি মামলা দায়ের হয়েছে।

ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার প্রতিবাদে উপজেলার আটটি ইউপির চেয়ারম্যান ও সদস্যরা ২৭ আগস্ট বেলা ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আব্দুল গণি, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, পিংনা ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মন্টু লাল তেওয়ারী, ব্যবসায়ী রাজু আহমেদ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

সাতপোয়া ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৬:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮