নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর, শনিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা। বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি রাজ্জাক মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাধন মোল্লা, মোস্তফা গাজী, মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহ।

বকশীগঞ্জ : সাংবাদিক হত্যার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম
প্রতিবাদ সভার সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হল, কিন্তু একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। দুর্গাপুরে এসব সন্ত্রাসীরা কোথায় থেকে এসেছে তা খুঁজে বের করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। এই হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমে গাফিলতি করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।
পরে সাংবাদিকদের অংশ গ্রহণে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষ হয় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে।
নিজস্ব প্রতিবেদক : বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















