ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

ঢাকা : ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আয়োজিত ‘নজরুল মেলা’ পরিদর্শন করেছেন। ছবি : পিআইডি

ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩ মে, শনিবার সন্ধ্যায় ত্রিশালে নজরুল একাডেমি চত্বরে এ মেলা শুরু হয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবির জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান উদ্বোধনের পর নজরুল মেলা পরিদর্শন করেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন-কর্ম নিয়ে ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে তার জন্মবার্ষিকীকে সামনে রেখে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান আজ শুরু হয়েছে।

জাহিদুল ইসলাম রনি আরও জানান, নজরুল মেলা পরিদর্শন শেষে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬