ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

গণভোটের ফলাফলে সংশোধনী গেজেট প্রকাশ করেছে ইসি

বাংলাদেশ নির্বাচন কমিশন

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট সংবিধান সংস্কার প্রস্তাবের বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধন এনে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

২৫ ফেব্রুয়ারি, বুধবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত সংশোধনী বিজ্ঞপ্তি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রণীত জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রস্তাবসমূহের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না-এই প্রশ্নে ১২ ফেব্রুয়ারি ২০২৬ (২৯ মাঘ ১৪৩২) তারিখে অনুষ্ঠিত গণভোটের ফলাফল পূর্বে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যার ১২৭১৩ নং পৃষ্ঠায় প্রকাশিত হয়। উক্ত ফলাফল নির্বাচন কমিশন সংশোধন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।’

সংশোধিত ফলাফল অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি, যা পূর্বে উল্লেখ ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি। ‘না’ ভোটের সংশোধিত সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি; পূর্বে উল্লেখ ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। বাতিলকৃত ভোটের সংশোধিত সংখ্যা ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি; পূর্বে উল্লেখ ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি।

এছাড়া গণভোটে সর্বমোট প্রদত্ত ভোটের সংশোধিত সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি, যা পূর্বে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি হিসেবে প্রকাশিত হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গণভোটের ফলাফলে সংশোধনী গেজেট প্রকাশ করেছে ইসি

আপডেট সময় ১০:৪৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬