ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাদারগঞ্জে কমিটি প্রকাশের পর বিএনপির প্রবীণ নেতার পদত্যাগ

মাদারগঞ্জ : বিএনপির পদ থেকে পদত্যাগী নেতা মো. শাহজাহান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি থেকে পৌর বিএনপির সদস্য করায় ক্ষোভে পদত্যাগ করেছেন বিএনপির প্রবীণ নেতা  মো. শাহজাহান। ১৯ আগস্ট. মঙ্গলবার সকালে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সদ্য প্রকাশিত কমিটি থেকে বিএনপির এই প্রবীণ নেতার আকস্মিক পদত্যাগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

পদত্যাগপত্রে বিএনপির প্রবীণ নেতা মো. শাহজাহান উল্লেখ করেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তথা জিয়া পরিবারের একজন একনিষ্ঠকর্মী হিসাবে দীর্ঘদিন ধরে তার উপরে অর্পিত বিভিন্ন দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ ১৯৯১-১৯৯৪ সাল পর্যন্ত মাদারগঞ্জ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি, ১৯৯৪-২০০১ সাল পর্যন্ত মাদারগঞ্জ উপজেলা  বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং ২০০১-২০০৫ সাল পর্যন্ত সভাপতি এবং বিগত মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

এর ধারাবাহিকতায় গতকাল ১৮ আগস্ট, সোমবার জেলা বিএনপির অনুমোদিত মাদারগঞ্জ পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সদস্য হিসাবে মনোনীত করা হয়। তিনি ব্যক্তিগত সমস্যার কারণে উক্ত পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি প্রার্থনা করেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সমর্থক ও কর্মী হিসাবে দলের প্রতি আনুগত্য ও ভালোবাসা সবসময় বজায় থাকবে বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেন তিনি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান জানান, আমি দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করে আসছি। সর্বশেষ মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলাম। ১৮ আগস্ট হঠাৎ করে দেখি পৌর বিএনপির কমিটিতে আমাকে সম্মানিত সদস্য করা হয়েছে। এটা আমার জন্য অপমানজনক। আর উপজেলা বিএনপির সাবেক সভাপতি থেকে পৌর বিএনপির সদস্য করা নিয়মের মধ্যে পড়ে নাই। এজন্য ক্ষোভেই পদত্যাগ করেছি।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান এ প্রতিবেদককে বলেন, পৌর বিএনপি ও উপজেলা বিএনপি সমমর্যাদা। সভাপতি থাকলে তাকে সদস্য করা যাবে না এমন কোন নিয়ম নেই। তার পদত্যাগের বিষয়টি জানি না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, তিনি এখনো কোন পদত্যাগ পত্র হাতে পাননি।উনি  রাজনীতিতে সক্রিয় না। তিনি একজন সম্মানিত ব্যক্তি। তাই তাকে সম্মান দেওয়া হয়েছে। পদত্যাগ করা তার ব্যক্তিগত বিষয়।

উল্লেখ্য, ১৮ আগস্ট, আগস্ট বিকালে মো. আব্দুল গফুরকে সভাপতি ও খালেদ মাসুদ সোহেল তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মাদারগঞ্জ পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। সদ্য প্রকাশিত পৌর বিএনপির কমিটিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহানকে ৬১নম্বর সম্মানিত সদস্য করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ভূমিসেবা মেলা সমাপ্ত

মাদারগঞ্জে কমিটি প্রকাশের পর বিএনপির প্রবীণ নেতার পদত্যাগ

আপডেট সময় ১১:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫